মালদা

জমি দখল নিয়ে দুই গোষ্ঠীর বোমাবাজির ঘটনায় গ্রেফতার ১১ জন

মালদার বৈষ্ণবনগরে এলাকা দখল নিয়ে দুই গোষ্ঠীর বোমাবাজির ঘটনার তদন্ত শুরু করে মোট ১১ জনকে গ্রেফতার করলো পুলিশ। বুধবার ধৃতদের মালদা জেলা আদালতে পেশ করা হবে বলে জানা গিয়েছে।

            উল্লেখ্য, গত সোমবার রাতে এলাকা দখল ঘিরে দুই গোষ্ঠীর সংঘর্ষে রণক্ষেত্র হয়ে উঠে মালদার বৈষ্ণবনগর থানার লক্ষ্মীপুর শ্যামটোলা এলাকা। চলে বোমা এবং গুলির লড়াই। পরে খবর পেয়ে বৈষ্ণবনগর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে এনেছিলো। সেই ঘটনার তদন্ত শুরু করে পুলিশ। মঙ্গলবার রাতে শ্যামটোলা এলাকায় হানা দিয়ে ১১ জনকে গ্রেফতার করে। ধৃতদের প্রত্যেকের বাড়ি ওই এলাকাতেই বলে পুলিশ সুত্রে খবর।